
অনলাইন ডেস্ক:
সদ্য ঘোষিত বাংলাদেশ আওয়ামী যুবলীগের পূর্ণাঙ্গ কমিটি স্থান পেয়েছে বেশ কিছু নতুন মুখ। শনিবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল এ কমিটি ঘোষণা করেন।
যুবলীগের প্রেসিডিয়াম মেম্বার পদেও এসেছে বেশ কয়েকজন নতুন মুখ। তাদের মধ্যে রয়েছেন ফরিদপুরের সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী নিক্সন।
এছাড়াও এ পদে রয়েছেন যুবলীগের সাবেক চেয়ারম্যান শেখ ফজলুল করিম সেলিমের ছেলে ও এফবিসিসিআইয়ের সভাপতি শেখ ফজলে ফাহিম। একই পদে আরও রয়েছেন শেখ হেলালের ছোটভাই শেখ সোহেল উদ্দিন এবং সাবেক ডেপুটি স্পিকার ও জাতীয় বীর কর্নেল অব. শওকত আলীর বড় ছেলে ডা. খালেদ শওকত আলী।
এছাড়া যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন শেখ সেলিমের ছোট ছেলে ব্যারিস্টার শেখ ফজলে নাইম। নতুনদের মধ্যে যুবলীগের আইন সম্পাদকের পদে জায়গা করে নিয়েছেন তরুণ আইনজীবী ব্যারিস্টার সায়িদুল হক সুমন। কমিটিতে সাংগঠনিক পদ পেয়েছেন ছাত্রলীগের সাবেক সভাপতি সাইফুর রহমান সোহাগ।
গত বছর ২৩ নভেম্বর জমকালো কংগ্রেসের মধ্য দিয়ে গঠিত হয় যুবলীগের কেন্দ্রীয় কমিটি। যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুল হক মনির সন্তান শেখ ফজলে শামস পরশ সংগঠনের চেয়ারম্যান হন। সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয় মাইনুল হোসেন খান নিখিলকে। ইত্তেফাক অনলাইন
এম২৪নিউজ/আখতার