
নিউজ ডেস্ক:
গাইবান্ধা সদর উপজেলায় করোনা উপসর্গ নিয়ে দুই যুবক মারা গেছেন। এর মধ্যে নারায়ণগঞ্জ ফেরত এক যুবক (২৮) গতকাল শনিবার (১৮ এপ্রিল) বিকালে ও তার সংস্পর্শে আসা অন্য যুবক (৩২) ওই দিন রাতে মারা যান। আজ রবিবার (১৯ এপ্রিল) দুপুরে গাইবান্ধার সিভিল সার্জন এবিএম আবু হানিফ এ তথ্য নিশ্চিত করেছেন।
গিদারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুন-অর-রশিদ জানান, সে নারায়নগঞ্জে শ্রমিকের কাজ করতেন। গত একমাস আগে তিনি বাড়িতে ফিরেছেন। এরপর কয়েকদিন আগে জ্বর ও সর্দি-কাশিতে আক্রান্ত হন।
রামচন্দ্রপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম জানান, গত ১৫ দিন আগে নারায়ণগঞ্জ থেকে তার কয়েকজন আত্মীয় তার বাড়িতে আসেন। এরপর থেকেই সে জ্বর ও সর্দি-কাশিতে ভুগছিলেন।
গাইবান্ধার সিভিল সার্জন এবিএম আবু হানিফ জানান, তারা করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন কিনা তা নিশ্চিত হতে মৃতদেহ দুটি থেকে নমুনা সংগ্রহ করে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের পরিবারের সদস্যদের হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
সূত্র: ইত্তেফাক অনলাইন।