
নিউজ ডেস্ক:
রংপুর মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে গত ২৪ ঘণ্টায় ১৮৮টি নমুনা পরীক্ষা করে রংপুর, গাইবান্ধা ও লালমনিরহাট ও কুড়িগ্রাম জেলার ৩১ জন করোনা রোগী পাওয়া গেছে। তাদের মধ্যে আছেন বিচারক, পুলিশ ও নার্স সদস্যও রয়েছেন।
সোমবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেন রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. একেএম নুরুন্নবী লাইজু।
তিনি জানান, নতুন করে যারা করোনায় আক্রান্ত হয়েছে তারা হলেন রংপুরের পীরগাছা উপজেলার দুইজন, রংপুর সদর উপজেলার মমিনপুর ইউপির দুইজন, হরিদেবপুর ইউপির তিনজন, রংপুর মেট্রোপলিটন মাহিগঞ্জ থানার এক পুলিশ কনস্টেবল, নগরীর জুম্মাপাড়া এলাকার একজন ,আদর্শপাড়া লাকার একজন, রংপুর পিবিআই এর এক পুলিশ সদস্য, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের এক নার্স, কামালকাছনা এলাকার একজন,আলহাজ্ব নগর এলাকার তিনজন, ইস্পাহানি (বিহারী) ক্যাম্পের দুইজন, সাতগড়া মিস্ত্রিপাড়া এলাকার একজন, গুপ্তপাড়া এলাকার একজন।
অপরদিকে গাইবান্ধার সাদুল্ল্যাপুরে একজন, সুন্দরগঞ্জে একজন, পলাশবাড়ীতে তিনজন ও সদর উপজেলায় একজন রয়েছেন। লালমনিরহাট জেলার হাতিবান্ধা উপজেলায় একজন, সদর উপজেলায় দুইজন। এছাড়াও কুড়িগ্রাম জেলার একজন বিচারক একজন এএসপি রয়েছেন।
এই নিয়ে রংপুর জেলালায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা গিয়ে দাঁড়ালো ৭০২ জনে। তাদের মধ্যে হাসপাতাল ও বাড়িতে চিকিৎসাধীন থেকে সুস্থ হয়েছেন ৩১৭ জন। আর মারা গেছেন ১৩ জন।