চাকরির প্রলোভন দেখিয়ে নারীকে গণধর্ষণ, আটক ২

অনলাইন ডেস্ক:

সাভারের আশুলিয়ায় চাকরির প্রলোভন দেখিয়ে এক নারীকে গণধর্ষণের অভিযোগে দুইজনকে আটক করেছে পুলিশ। গতকাল শুক্রবার সকালে আশুলিয়ার পলাশবাড়ী এলাকা থেকে ওই দুই অভিযুক্ত ধর্ষককে আটক করা হয়।

আটকৃকতরা হলো- নাটোর জেলার সিংড়া থানা এলাকার মোবারক হোসেনের ছেলে মোঃ মমিন এবং মানিকগঞ্জের সদর থানা এলাকার রফিকুল ইসলাম। এছাড়া ঘটনার সাথে জড়িত আরিফ নামের অপর এক বখাটে পলাতক রয়েছে।

পুলিশ জানায়, গত বৃহস্পতিবার বিকেলে ভুক্তভোগী ওই নারী শ্রমিককে চাকরির দেয়ার কথা বলে ফোনে ডেকে নিয়ে যায় তার পূর্ব পরিচিত সহকর্মী মমিন। পরে তাকে কৌশলে আশুলিয়ার পলাশবাড়ি কাঠালতলা এলাকার হক ভিলার ভাড়া বাসায় নিয়ে মমিন ও তার দুই বন্ধু রফিকুল এবং আরিফ মিলে ওই নারীকে আটকে রেখে পালাক্রমে ধর্ষণ করে। পরে বিষয়টি কাউকে জানালে মেরে ফেলারও হুমকি দিয়ে তাকে ছেড়ে দেয়া হয়। এঘটনায় বিষয়টি জানিয়ে ভুক্তভোগৗ ওই নারী আশুলিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ অভিযান চালিয়ে দুই জনকে আটক করে।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) কামরুজ্জামান জানান, ভুক্তভোগী নারীর অভিযোগের ভিত্তিতে আশুলিয়ার পলাশবাড়ি এলাকায় অভিযান চালিয়ে ধর্ষণের ঘটনায় জড়িত দুই জনকে আটক করা হয়েছে। এছাড়া আরিফ নামে পলাতক অপর অভিযুক্তকে আটকের চেষ্টা চলছে। এঘটনায় আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের ও ভুক্তভোগী ওই নারীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ওসিসিতে পাঠানো হয়েছে। সূত্র: ইত্তেফাক অনলাইন

এম২৪নিউজ/আখতার