ধর্ষকদের বিরুদ্ধে মুসল্লিদের বিক্ষোভ

নিউজ ডেস্ক:

দেশের বিভিন্নস্থানে অব্যাহত ধর্ষণ, নারী নির্যাতন ও হত্যাকাণ্ডের প্রতিবাদে শুক্রবার ছুটির দিনেও রাজশাহীতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

জুম্মার নামাজের পর নগরীর সাহেববাজার জিরো পয়েন্টে ইমাম ও ওলামা মাশায়েখ এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ পৃথকভাবে এই কর্মসুচি পালন করে।

সমাবেশের আগে সর্বস্তরের ইমাম ও ওলামা মাশায়েখ রাজশাহী মহানগরী শাখার উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল বের হয়। পরে তারা জিরো পয়েন্টে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন ইমাম ও ওলামা মাশায়েখ-এর শীর্ষ নেতা মাওলানা আইয়ুব আলী শেখ।

এর পর বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীরা। এসময় বক্তব্য রাখেন দলটির রাজশাহী মহানগর শাখার সভাপতি শফিকুল ইসলাম ও জেলা সভাপতি তাজুল ইসলাম খান।

সমাবেশে বক্তারা বলেন, ধর্ষকদের কোনো রাজনৈতিক পরিচয় থাকতে পারে না। এরা সমাজের শত্রু। তাই কোনো ধরনের শিথিলতা না দেখিয়ে অবিলম্বে ধর্ষকদের বিচার সম্পন্ন করতে হবে।

এম২৪নিউজ/আখতার